ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজার

নেই পার্শ্বপ্রতিক্রিয়া, ৪র্থ দিনে টিকা নিলেন ৪ হাজার মানুষ

মৌলভীবাজার সদর হাসপাতালে ভ্যাকসিনেশন কার্যক্রম

মৌলভীবাজার সদর হাসপাতালে ভ্যাকসিনেশন কার্যক্রম

মৌলভীবাজারে ৪র্থ দিনের মতো শেষ হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। এদিন সকাল ৯ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৪ হাজার ৭ জন। যাদের মধ্যে পুরুষ ২৬৬৯ জন এবং নারী ছিলেন ১৩৩৮ জন।

গত তিনদিনে জেলার কোথাও পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে মানুষের মাঝে বেড়েছে টিকা নেয়ার আগ্রহ। প্রতিদিন সকাল থেকে নারী-পুরুষরা ভীড় করছেন কেন্দ্রগুলোতে।

মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই সকল তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুসারে জেলায় বুধবার (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন-

উপজেলা

টিকা গ্রহিতা

পুরুষ

নারী

মৌলভীবাজার সদর

১০৩০

৬০৫

৪২৫

রাজনগর

৩২৯

২২০

১০৯

কুলাউড়া

৩২০

১৯৪

১২৬

বড়লেখা

৫০৯

৩৫৪

১৫৫

কমলগঞ্জ

৬৮২

৪৬০

২২২

শ্রীমঙ্গল

৯৪৭

৬৭৯

২৬৮

জুড়ী

১৯০

১৫৭

৩৩

সর্বমোট

৪০০৭

২৬৬৯

১৩৩৮

 টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৭ হাজার ৫৪৪ জন। যাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪ এবং নারী ২ হাজার ৫১৯ জন।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ আইনিউজকে বলেন, 'গণমাধ্যমকর্মীদের ইতিবাচক প্রচারণায় জেলার বাসিন্দাদের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া টিকাদানে সরকারি দপ্তরগুলোতে চমৎকারভাবে সমন্বয় সাধিত হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উৎসাহ নিয়ে কাজ করছেন।'

মৌলভীবাজারসহ সারাদেশে প্রথম ধাপে প্রবীণ এবং সম্মুখসারির যোদ্ধারা পাচ্ছেন করোনাভাইরাসের টিকা। এখন ৪০ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন।

সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়