শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে অদ্বিতীয়া সংবর্ধনা পেলেন ১০ শিক্ষার্থী
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ‘অদ্বিতীয়া সংবর্ধনা ২০২০'।
বুধবার (১০ফেব্রুয়ারি) দুপুরে শহরের লেবার হাউজ অডিটোরিয়ামে এশিয়ান ইউনিভার্সিটির ‘ফাস্ট ফিমেল ইন দ্যা ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড' পাওয়া শিক্ষাথীদের মধ্যে সনদ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আইডিএলসি ফাইনাস্স লিমিটেডের ডেপুটি হেড অব সিএসআর খন্দকার নাগিব আনোয়ার, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, জ্যোষ্ঠ কর্মসূচী কর্মকর্তা মো নাজিম উদ্দিন, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।
অদ্বিতীয়া সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন- বৃষ্টি অধিকারী, সোমা গোস্বামী, বন্যা উরাং, প্রিয়াংকা গোয়ালা, বিন্তি তাঁতী, প্রিয়াংকা মাহালী, অঞ্জলী রানী ভৌমিক, মনি মুন্ডা, মনি পাল, আফরিন মৌ রিমু। এরা সকলেই মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিকদের সন্তান।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে এইউডব্লিউ-প্রথম আলো ‘ফার্স্ট ফিমেল ইন দ্য ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড' নামে দেওয়া হয় এইবৃত্তি। ট্রান্সকম গ্রুপের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ শিক্ষাবৃত্তি শুরু হয়। ট্রান্সকমের সহায়তায় ২০১৬ সাল পর্যন্ত ৪২ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে। পরবর্তীতে ২০১৭ সাল থেকে আইডিএলসি এই শিক্ষাবৃত্তির দায়িত্ব নিয়েছে।
নতুন নামকরণ করা হয়েছে ‘অদ্বিতীয়া'। প্রতি বছর নতুন ১০জন অদ্বিতীয়াকে দেওয়া হবে সংবর্ধনা। ট্রান্সকম ও আইডিএলসির সহায়তায় এ পর্যন্ত মোট ৭৮ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে(২০২০পর্যন্ত)।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























