ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:২২, ১১ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে টিকা গ্রহীতার সংখ্যা ১১ হাজার ছাড়াল

সকাল থেকে টিকা নিতে ভিড় করছেন আগ্রহীরা

সকাল থেকে টিকা নিতে ভিড় করছেন আগ্রহীরা

মৌলভীবাজারে করোনার টিকাদান কর্মসূচির পঞ্চম দিনে টিকা নিয়েছেন ৪ হাজার ১৮৩ জন। ফলে জেলায় টিকা গ্রহীতার সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুসারে এদিন টিকা নিয়েছেন ২ হাজার ৬১০ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী। 

৫ম দিনে উপজেলা ভিত্তিক পরিসংখ্যান:

উপজেলা

টিকা গ্রহীতা

পুরুষ

নারী

মৌলভীবাজার

১১১৩

৬১১

৫০২

রাজনগর

৩৭১

২১২

১৩৮

বড়লেখা

৪৬৭

৩৩৯

১২৮

কমলগঞ্জ

৪০৪

২৪৭

১৫৭

শ্রীমঙ্গল

১২৬৮

৮০২

৪৬৬

জুড়ী

২১০

১৭০

৪০

কুলাউড়া

৩৫০

২১২

১৩৮

মোট

৪১৮৩

২৬১০

১৫৭৩

মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো বলেন, সুষ্ঠুভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বতস্ফুর্তভাবে কাজ করছেন। প্রতিদিনিই বাড়ছে আগ্রহী টিকাদানকারীর সংখ্যা। এখন পর্যন্ত বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান  ডা. পার্থ সারথি দত্ত কাননগো।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ১১ হাজার ৭২৭ জনকে টিকা দেয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষের সংখ্যা ৭ হাজার ৬৩৫ জন এবং নারীর সংখ্যা ৪ হাজার ৯২ জন।   

প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। টিকা দিতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৮ টি এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে  রয়েছে তিনটি করে বুথ।

মৌলভীবাজার জেলায় টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছিলেন ৪২৭ জন। কিন্তু পরের দিন থেকে সেই সংখ্যা বাড়তে শুরু করে। অনেকেই কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নিচ্ছেন।

সংশ্লিষ্টরা বলছেন করোনার টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেয়ায় মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।

প্রথম ধাপে সম্মুখসারির যোদ্ধাসহ চল্লিশোর্ধ নাগরিকদের দেয়া হচ্ছে করোনার টিকা। টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধন করতে হবে।

এদিকে কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে সারাদেশে বন্ধ করা হচ্ছে  'অন-স্পট' নিবন্ধন। অর্থাৎ এখন থেকে আগে নিবন্ধন করে যেতে হবে টিকা নিতে।

সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়