মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২১
‘গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অধিক পরিমাণে নারীরা শিক্ষিত হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অধিক পরিমাণে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি বলেন, এধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে অনেক অর্থ ও শ্রম ব্যয় হলেও পরবর্তীতে সরকার এর দায়িত্ব গ্রহণ করবে। প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ বিদ্যালয়ে আসার জন্য রাস্তাটির প্রশস্তকরণসহ এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাদের মধ্যে বদরুল ইসলাম ও তারেক আহমেদ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























