মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:১১, ১২ ফেব্রুয়ারি ২০২১
সাংবাদিক ইসহাক কাজলের মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষক, প্রবাসী সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিবিদ ইসহাক কাজলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহীদনগর বাজারে পাঠাগার কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও সমাজ সেবক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, পৌর মেয়র মো. জুয়েল আহমদ।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি জয়নাল আবেদীন শিবু, শিক্ষক ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদ অলি আহমদ খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সম্পাদক কামরুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আব্দুল আহাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক শাহীন আহমেদ, ইসহাক কাজলের অনুজ টিফুল আলী, শিক্ষক ফেরদৌস খান, বয়তুল হক চৌধুরী, বদরুল ইসলাম, আব্দুল মুকিত প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করে গেছেন। এর পাশাপাশি ওয়ার্কাস পাটির একজন নেতা হিসাবেও গণমানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যে চলে যাওয়ায় সেখানেও তিনি লেখালেখি ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখায় আন্তজার্তিক মানের লেখক ও সাংবাদিক হিসাবে সুনাম অজর্ন করেন। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। এজন্য তিনি বাংলা একাডেমির পক্ষ থেকে পুরস্কৃতও হন। ইসহাক কাজলের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল মুহিত হাসানী দোয়া পরিচালনা করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























