ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৬:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১

`ভূতে ধরা` সিলেট-আখাউড়া রুটে থামেনি ট্রেন দুর্ঘটনা

সাম্প্রতিক রেল দুর্ঘটনার চিত্র

সাম্প্রতিক রেল দুর্ঘটনার চিত্র

মৌলভীবাজারে আবারও ঘটলো ট্রেন দুর্ঘটনা। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ নিয়ে গত ৩ মাসের মধ্যে এই রুটে ট্রেন দুর্ঘটনা ঘটেছে কয়েকটি। প্রতিটি দুর্ঘটনার পরে রেল কতৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও থামানো যায়নি রেল দুর্ঘটনা। যেন 'ভূতে ধরা' সিলেট-আখাউড়া রুটে রেল দুর্ঘটনা থামবার নয়! 

নভেম্বরে এক সপ্তাহেই ৩টি রেল দুর্ঘটনা!

গত বছরের ৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছিল। ঘটনার চার দিনের মধ্যেই এ রুটে আবার দুর্ঘটনা ঘটে। ১১ নভেম্বর  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোমিনছড়া এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে। যেখানে আজকেও (১৩ ফেব্রুয়ারি) তেলবাহী একটি ট্রেনের চারটি চাকা খুলে দুর্ঘটনার শিকার হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে রেল এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভাটেরা উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

এই রুটে রেল দুর্ঘটনার শিকার হয়ে গত বছরে ২৩ জুন  ৪ জন    মারা যান। কুলাউড়ার বরমচাল স্টেশনের অদূরে বড়ছড়ায় বড় ধরনের এ দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় দুই শতাধিক যাত্রী। এ দুর্ঘটনায় ক্ষতি হয় রেলের ২৮ কোটি টাকা।

এ দুর্ঘটনার কিছুদিন পরে ৭ জুলাই একই এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ১৭ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কালনি এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া আসার পর ব্রেকের তার ছিঁড়ে যায়।

এমন দুর্ঘটনা এ রুটে প্রায়ই ঘটে থাকে। দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হলেও সুষ্ঠু পদক্ষেপে অভাবে এখনো এ রুটে থামানো যায়নি রেল দুর্ঘটনা।

সিলেট-আখাউড়া ১৭৯ কিলোমিটার রেলপথের মধ্যে ১৩টি সেতু এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে

'লক্করঝক্কর' সিলেট-আখাউড়া রেল রুট

এই রুটের যাত্রীদের অভিযোগ সিলেট-আখাউড়া রুটে বারবার দুর্ঘটনার কারণ এই রুটের 'লক্করঝক্কর' অবস্থা। প্রতিটি দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হলেও ব্রিটিশ আমলে তৈরি এই রেললাইনের উন্নতি তেমন হয়নি। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্রিজগুলোও।

সিলেট-আখাউড়া লাইনে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ১৩টি সেতু রয়েছে। প্রায় সবগুলো সেতুকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরপরও নেয়া হয়নি কোনো ব্যবস্থা। উল্টো ট্রেনের গতি কমানোর নির্দেশনা দিয়ে সমস্যার সমাধান খুঁজেছে কতৃপক্ষ। এদিকে ঘন ঘন দুর্ঘটনার কারণে এ সেকশনে ট্রেনের সময়সূচিও ঠিক থাকছে না।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়