ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে টিকা নিলেন আরও ৩৪৪২ জন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার টিকাদান কর্মসূচির ষষ্ঠ দিনে মৌলভীবাজারে ৩ হাজার ৪৪২ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৯৯৩ জন পুরুষ এবং ১৪৪৯ জন নারী রয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তি অনুসারে, মৌলভীবাজার সদরে ১২০০ জন, রাজনগরে ৩৩৮ জন, কুলাউড়ায় ৩৪১ জন, বড়লেখায় ৩৪৩ জন, কমলগঞ্জে ৩৪১ জন, শ্রীমঙ্গলে ৬৯৯ জন এবং জুড়ীতে ১৮০ জন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলায় এখন পর্যন্ত কেউই বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেন নি।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে মৌলভীবাজার জেলার ১৫ হাজার ১৬৯ জনকে টিকা দেয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯ হাজার ৬২৮ জন এবং নারীর সংখ্যা ৫ হাজার ৫৪১ জন।    

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৮ টি এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে  রয়েছে তিনটি বুথে দেয়া হয় করোনার টিকা।

তবে করোনার টিকা পেতে হলে আগে থেকেই নিবন্ধন করে যেতে হবে। অতিরিক্ত ভিড় এড়াতে কেন্দ্রগুলোতে 'অন-স্পট' নিবন্ধন সুবিধা বন্ধ রেখেছে সরকার। 

সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়