ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২১

রাজনগর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান বিএনপি-জামায়াত মদদপুষ্ট

মৌলভীবাজারের রাজনগরের উপজেলা চেয়ারম্যান শাজাহান খান বিএনপি-জামায়াত মদদপুষ্ট বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার (১৩ ফেবুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া এবং সাধারণ সম্পাদক মিলন বখত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়- শাজাহান খান বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত মদদপুষ্ট প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন। এখন তিনি আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছেন। রাজনগর উপজেলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের বিভিন্ন উন্নয়নকে রাজকারপুত্র জিল্লুর রহমানের নামে অপপ্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন।

গত ১১ ফেব্রুয়ারি মিছিলে হামলা রাজনগর উপজেলা আওয়ামী লীগের অগ্রগতি বাঁধাগ্রস্ত করার একটা অপচেষ্টারই অংশ।

সংবাদ সম্মেলনে বলা হয়- আগামী ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অনুষ্ঠিতব্য জনসমাবেশকে সফল করতে গত ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনকে নিয়ে মিছিল বের করে উপজেলা আওয়মী লীগ। এই সমাবেশ ভন্ডুল করতে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের জড়ো করেন শাহাজান খান। সেদিন রাজনগরের কুখ্যাত রাজাকার আব্দুল মছব্বিরের ছেলে জিল্লুর রহমানের নির্দেশে উপজেলা চেয়ারম্যান শাজাহান খানের নেতৃত্বে অস্ত্রেশস্ত্রে সজ্জিত বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মিছিলে হামলা করে। এতে অনেক নেতাকর্মী আহত হন।

উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজনগর। উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান শাহজান খান সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হন প্রায় ১২ জন। এ ঘটনার প্রেক্ষাপটে আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে রাজনগর উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল কুমার দাশ, কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক আহমদ, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জামান সালেক, পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান আজাদ মিয়া, রাজনগর উপজেলা যুবলীগ সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।  

সাংবাদিক সম্মেলনের হুবহু লিখিত বক্তব্য

দলের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে মৌলভীবাজরের প্রতিটি ইউনিটকে শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলার নেতৃবৃন্দ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ এবং সাধারণ সম্পাদক জনাব মিছবাহুর রহমানের নির্দেশনায় আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার এক বিশাল সমাবেশের আয়োজন করেছে রাজনগর উপজেলা আওয়ামী লীগ। সেলক্ষ্যে প্রচারণা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশকে সফল করতে চলছে সাংগঠনিক নানা আয়োজন। সমাবেশকে সফল করতে বর্ধিত সভা আয়োজন করার জন্য রাজনগর উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন চেয়ারম্যাগণকে নির্দেশনা দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা্ পেয়ে প্রত্যেকটি ইউনিয়নে জোরালো কার্যক্রম শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজনগর শহরে চলছে নানা কার্যক্রম।

কিন্তু আওয়ামী লীগের ১৬ ফেব্রুয়ারির এই সমাবেশকে পণ্ড করতে জামাত-বিএনপি মদদপুষ্ট রাজনগর উপজেলা চেয়ারম্যান জনাব শাজাহান খান নানা ষড়যন্ত্র ও পায়তারা শুরু করেছেন।

সম্মানিত সাংবাদিকবৃন্দ

আমাদের ১৬ ফেব্রুয়ারির সমাবেশকে সফল করতে গত ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনকে নিয়ে আমরা মিছিল বের করি। এই সমাবেশ ভন্ডুল করতে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের জড়ো করেন শাহাজান খান। সেদিন রাজনগরের কুখ্যাত রাজাকার আব্দুল মছব্বিরের ছেলে জিল্লুর রহমানের নির্দেশে উপজেলা চেয়ারম্যান শাজাহান খানের নেতৃত্বে অস্ত্রেশস্ত্রে সজ্জিত বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আমাদের মিছিলে হামলা করে। এতে অনেক নেতাকর্মী আহত হন।

উল্লেখ্য এই শাজাহান খান বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত মদদপুষ্ট প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন। এখন তিনি আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছেন। রাজনগর উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদের বিভিন্ন উন্নয়নকে রাজকারপুত্র জিল্লুর রহমানের নামে অপপ্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন।

গত ১১ ফেব্রুয়ারি আমাদের মিছিলে হামলা রাজনগর উপজেলা আওয়ামী লীগের অগ্রগতি বাঁধাগ্রস্ত করার একটা অপচেষ্টারই অংশ।

প্রিয় সাংবাদিকবৃন্দ

রাজনগরে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের গতিধারা অব্যাহত রাখতে ও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে অপপ্রচাররোধে রাজাকারপুত্র জিল্লুর রহমান ও উপজেলা চেয়ারম্যান শাজাহান খানের সন্ত্রাসী কার্যক্রম ও অপতৎপরতা আপনাদের গণমাধ্যমে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়