শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১
বনদস্যুদের চোখ এবার লাউয়াছড়া উদ্যানের প্রধান ফটকে
বনবিভাগের ধাওয়ায় চোরদের ফেলে যাওয়া গাছ
বনদস্যুদের চোখ এবার লাউয়াছড়া উদ্যানের প্রধান ফটকে। মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে সেগুন গাছ কেটে নেয়ার চেষ্টা করেছে একটি গাছ চোরচক্র।
জানা গেছে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই চোরচক্র লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের প্রধান ফটকের ৩০০ গজের মধ্যে একটি বিশালাকার সেগুন কেটে ফেলে। গাছ পড়ার আওয়াজ শুনে প্রধান ফটকে দায়িত্বে থাকা সিপিজি সদস্য, বনকর্মী ও ট্যুরিস্ট গাইড সদস্যরা চোরদের ধাওয়া করে। এ সময় গাছ কাটার যন্ত্রাংশ ফেলে চোরের দল পালিয়ে যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছিল। তাই দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে পর্যটক এসেছিলেন লাউয়াছড়া উদ্যানে। সংশ্লিষ্ট সকলেই পর্যটকদের ভেতরে প্রবেশের ব্যবস্থায় ব্যস্ত ছিলেন। এ সুযোগে বিকাল ৩টার দিকে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল করাত নিয়ে এসে প্রায় শতাধিক ফুট উচ্চতার ৫ ফুট বেড়ের একটি সেগুন গাছ কাটে। কাটা সেগুন গাছটি বিকট আওয়াজে মাটিতে পড়ে।
গাছ মাটিতে পড়ার আওয়াজ শুনে প্রধান ফটকে থাকা কয়েকজন সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্য, ট্যুরিস্ট গাইড ও বনকর্মী ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় সংঘবদ্ধ গাছ চোরেরা উল্টো ধাওয়া করে। পরে অতিরিক্ত লোকজন নিয়ে বনবিভাগ ধাওয়া করেন। ফলে তারা করাত, গায়ের কিছু কাপড়চোপড় ও কাটা গাছ ফেলে পালিয়ে যায়।
ইকো ট্যুরিস্ট গাইড শাহীন মিয়া বলেন, এটি শক্তিশালী ও প্রভাবশালী গাছ চোরচক্র ছিল বলে প্রকাশ্যে মানুষজনের উপস্থিতিতে বড় সেগুন গাছ কেটে ফেলেছে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভাবতে অবাক লাগে যে, গাছ চোরচক্র প্রকাশ্যে দিবালোকে এত সাহস করে কিভাবে বড় সেগুন গাছটি কেটে ফেলল। ধাওয়া খেয়ে চোরচক্র পালিয়ে গেলেও ফেলে গেছে কাটা সেগুন গাছটি। গাছ চোরদের চিহ্নিত করার কাজ চলছে।
গাছ কাটার বিষয়ে কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহবায়ক মনজুর আহমেদ মান্না বলেন, আমরা জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছি। কিন্তু মানুষের উপস্থিতিতে গাছ চুরির ঘটনায় আমরা ক্ষুব্ধ। যে বা যারাই জড়িত তাদের খোঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি। পাশাপাশি বন বিভাগের কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























