মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১
‘জিয়াউর রহমানকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ স্বীকৃতি দেবে বিএনপি’
এম নাসের রহমান
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জিয়াউর রহমানকে মরণোত্তর ‘বীরশ্রেষ্ঠ’ স্বীকৃতি দেবে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।
নাসের রহমান বলেন, আল জাজিরার রিপোর্ট সরকারের জন্য অপমানজনক, বিব্রতকর এবং লজ্জাজনক। এই রিপোর্টের কোনো উত্তর না দিয়ে সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দিয়ে জিয়াউর রহমানের খেতাব ‘বীরউত্তম’ মুছে দিতে চায়।
রোববার দুপুরে মৌলভীবাজার চৌমোহনা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের সেন্ট্রাল রোড হয়ে কুসমবাগ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফলজুল করিম ময়ুন, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























