ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১

বিদ্যুতের আলোয় আলোকিত হলো ‘বোবারথল’ এর ২১৬ পরিবার

`বোবারথল`

`বোবারথল`

দীর্ঘদিন পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো মৌলভীবাজারের বড়লেখার পাহাড়ি এলাকা বোবারথলের ২১৬ পরিবার। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। 

১০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৬৯ দশমিক ৯২৪ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে বোবারথল এলাকায়। এর দ্বারা ১৬৬০ পরিবার আলোকিত হবে বিদ্যুতের আলোয়। যার প্রথম ধাপে ২১৬ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. এমাজুদ্দিন সরদার, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক রঞ্জিত পাল, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, 'বোবারথল' বড়লেখা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি পাহাড়ি জনপদ। অন্তত ১০ টি গ্রামের সমন্বয়ে গঠিত এই জনপদ দীর্ঘকাল ধরে অন্ধকারে বাস করছে। শুধু তাই নয় আধুনিক জীবনব্যবস্থা থেকে অনেকটা পিছিয়ে তারা। তবে তাদের এই অন্ধকার জীবনের অবসান হতে চলেছে। খুব তাড়াতাড়ি প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে বিদ্যুৎ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়