মৌলভীবাজার প্রতিনিধি
ইউরোপ মানের আধুনিক সড়ক নির্মাণ করা হবে : পরিকল্পনা মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৬ লেন ঢাকা-সিলেট মহাসড়ক হবে। শুধু ফ্লাইওভার থাকবে ১৭ কিলোমিটার। ইউরোপিয়ান মানের আধুনিক সড়ক নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী একনেকে এটা অনুমোদন করেছেন।
তিনি বলেন, এ সরকার উন্নয়নে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন বাংলাদেশের প্রধান সমস্যা অনুন্নয়ন। এজন্য আমরা গরীব, আমরা নিরক্ষর। আমাদের বিদ্যুৎ, আমাদের সড়ক, সেতু, হাসপাতাল, স্কুল যত বেশি হবে মানুষের তত উন্নতি হবে হবে। সেলেক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছেন।
মন্ত্রী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় মুন নদীর ওপর ব্রিজ নির্মাণ সম্ভাব্যতা পরিদর্শকালে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর জালাল আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























