মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২১
মনু নদে একটা সেতুর জন্য লন্ডনীরা শুধু ফোন দেন: পরিকল্পনা মন্ত্রী
মৌলভীবাজারের বড়হাট এলাকায় মনু নদে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানবলেন- ‘লন্ডন থেকে মৌলভীবাজারের লন্ডনীরা এই সেতু নির্মাণের কথা আমাকে বলেন।মেয়র ফজলুর রহমান সাহেবও বলেছেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কথা বিবেচনায় রাখবো।’
তিনি বলেন- ‘চল্লিশ হাজার কোটি টাকা খরচে যদি পদ্মা সেতু হতে পারে, তাহলে এই সেতু নির্মাণ তো নস্যি। ফু দিলে হয়ে যাবে।’
মন্ত্রী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় মনু নদের ওপর ব্রিজ নির্মাণ সম্ভাব্যতা পরিদর্শকালে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর জালাল আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী মনু নদের ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য দ্রুত প্রপোজাল তৈরি করে পাঠাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলীকে নির্দেশ দেন। তবে শুধু এই ব্রিজের জন্য আলাদা করে প্রকল্প তৈরি করতে বলেন মন্ত্রী। অন্য প্রকল্পের সাথে না মিশিয়ে ‘ছোটখাটো’ আলাদা প্রকল্প দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেন মন্ত্রী।
উল্লেখ্য পশ্চিমবাজার এলাকায় নদী পারাপারের জন্য মনু নদের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি বড়হাট থেকে পশ্চিমবাজার খেয়াঘাট এলাকার যে কোন স্থানে সেতু নির্মাণ হলে শহরের এম সাইফুর রহমান সড়কে যানযট নিরসন হবে, কর্মসংস্থান সুযোগ বাড়বে, শিক্ষা হার বৃদ্ধিসহ যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও উন্নত হবে।
মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এই জেলা পিছিয়ে থাকবেনা। শিক্ষা, টাকা পয়সা, লন্ডন প্রবাসী সকল ক্ষেত্রে এগিয়ে আছে এ জেলা। সকল গ্রামে গাড়ি যায়। সেই মৌলভীবাজার উন্নত একটা জেলা। এখানে সামান্য একটা সেতু আটকে থাকবেনা। আমি আশ্বস্ত করছি এই সেতু হবে।’
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























