ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২১

কোদালিছড়া উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মৌলভীবাজার শহরের পানি প্রবাহের একমাত্র খাল কোদালিছড়ার শহরাংশে ওয়াকওয়ে, গাইডওয়াল, লাইটিং ও সৌন্দর্যবর্ধন কাজ।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে  মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ ও জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন প্রমুখ।

বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, জামায়াত-বিএনপি’র জ্বালাওপোড়াও আর মন্দ কাজের দিন শেষ। এখন উন্নয়ন করার সময়। সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। অনগ্রসর জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারের উন্নয়ন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পদ্মাসেতুর কাজ শেষ। রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ গুছিয়ে এনেছি। ঢাকা-সিলেট শুধু ছয়লেন মহাসড়ক নয়, রেললাইনকেও ডুয়েল গেজে উন্নীত করা হবে।

তিনি বলেন, কিছু লোক আছে বাংলাদেশকে পছন্দ করেনা। আমাদের ভাষা, পোষাক, উন্নয়ন পছন্দ করেনা। স্বাধীনতার সময় এরা বিরোধীতা করেছিলো। এদের রুখতে হবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়