মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে টিকা গ্রহীতার সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে
করোনার টিকা
মৌলভীবাজারে চলমান করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় শনিবার (২০ জানুয়ারি) টিকা নিয়েছেন ৩ হাজার ৮৪৪ জন। এর ফলে জেলায় মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।
সাত উপজেলায় নিবন্ধন করা ৫১ হাজার ২৯৯ জনের মধ্যে টিকা নিয়েছেন ৩৭ হাজার ৮৪৩ জন। শনিবার (২০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শনিবার সদর উপজেলায় ১০০০ জন, রাজনগরে ৪৭০ জন, কুলাউড়ায় ৮৮০ জন, বড়লেখায় ২২৪ জন, কমলগঞ্জে ৩৩৫ জন, শ্রীমঙ্গলে ৮০৫ জন এবং জুড়ীতে ১৩০ জন।
নতুন টিকা গ্রহীতার সদর উপজেলায় ১০ হাজার ৯৪০ জন, রাজনগরে ৩ হাজার ৫৩২ জন, কুলাউড়ায় ৫ হাজার ৯৪০ জন, বড়লেখায় ৪ হাজার ৮ জন, কমলগঞ্জে ৪ হাজার ৯৩ জন, শ্রীমঙ্গলে ৭ হাজার ৮ জন এবং জুড়ীতে ২ হাজার ৩২২ জন টিকা নিয়েছেন।
মৌলভীবাজারেও গত ৭ ফেব্রুয়ারি থেকে চলছে করোনার টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত সকল উপজেলার নির্ধারিত কেন্দ্রে চলে এ কর্মসূচি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























