ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২১

পর্দা উঠলো চুবড়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের

মৌলভীবাজার শহরের চুবড়া যুব সংঘ-এর আয়োজনে পর্দা উঠলো চুবড়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ (সিজন-)। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান

দৃষ্টিনন্দন সাজসজ্জা উৎসবমুখর অনুষ্ঠানে ব্যাডমিন্টন খেলোয়াড়, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা টায় এতে প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান

উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, ওসি (তদন্ত) পরিমল দেব রুপম, চুবড়া যুব সংঘের উপদেষ্টা লিয়াকত আলি, শাহজাহান মিয়া, নেছার আহমেদ, মাছুম আহমেদ, মোস্তাক আহমেদ, তানভির আহমেদ দুলাল, সাবলু আহমেদ, সিপিএএম সম্পাদক ইমামুল হক রিপন প্রমুখ এছাড়াও চুবড়া যুব সংঘের রৌপ, রুমেল, পলাশ, তারেক লিটন, রিপন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংগঠনের সাধারণ সম্পাদক জুনেদ আলম জানান, পনেরদিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩২ টি দল অংশগ্রহণ করেছে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়