শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২১
মাতৃভাষার বই পেল ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা
দুই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সন্তানের মাঝে বই বিতরণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো তাদের মাতৃভাষার বই।
একমাত্র মায়ের ভাষাতেই সঠিকভাবে নিজের আবেগ প্রকাশ করা যায়। তাইতো শ্রীমঙ্গলের খাসি, মনিপুরী, সাদ্রি, সাঁওতাল, গারো ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সন্তানরা এখন থেকে পড়বে নিজ ভাষার বই।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। এছাড়া বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলে শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন। তাদের অনেকের ভাষা ইতিমধ্যে হারিয়ে গেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এলাকা পরিদর্শনকালে সে সকল হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এ উদ্যোগ নিয়েছি।
তিনি জানান,বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং ভারতের বিভিন্ন এলাকা থেকে এ সকল জাতিগোষ্ঠীর ভাষা সম্বলিত বই সংরক্ষণ করে নতুন করে তাদের পড়ার উপযুক্ত করে বই ছাপান।
শ্রীমঙ্গলে সরকারি ৭৪টি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি আরও দশটি বিদ্যালয়সহ মোট ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের লেখাপড়ার জন্য এই বইগুলো উপহার দেন।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























