ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ভাষাশহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি। একুশের প্রথম প্রহর থেকে ফুলে ফুলে ছেঁয়ে গেছে শহিদবেদি। জেলাব্যাপী দিনভর অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রের নির্বাহি বিভাগের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসন।

এরপরই স্মৃতির মিনারে  শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংষদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে জেলা পুলিশ, পৌর মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম ও পান্না দত্তের নেতৃত্বে মৌলভীবাজার প্রেসক্লাব, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদেরে নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, ইলেট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও সাধারণ সম্পাদক বকসি মিছবাহউর রহমানের নেতৃত্বে ইমজা।

একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন

রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনসমূহ ও জাতীয় শ্রমিক লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, পৌর বিএনপি, শ্রমিকদলসহ অঙ্গসংগঠন। জাসদ, বাসদ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার পৌরসভা

জেলা তথ্য অফিস, জেলা শিশু একাডেমি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, মৌলভীবাজার সরকারি কলেজ, মহিলা কলেজ, হযরত সৈয়দ শাহ মোস্তফা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যায়লয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, স্কাউট, ফায়ার সার্ভস, আনসার ভিডিপি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনতা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার স্কাউট

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার  

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়