কমলগঞ্জ প্রতিনিধি
ভাষা দিবসে মণিপুরীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভাষা দিবসে শিশুদের পরিবেশনা
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমিতে কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোববার (২১ ফেব্রুয়ারি) মনিপুরীদের দু’টি পৃথক স্থানে ভাষাদিবসের অনুষ্ঠান হয়। প্রথম পর্বে মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহা ও বিধান সিনহার সঞ্চালনায় শিশুদের ভাষা দিবস ও কবিতা আবৃত্তি পরিবেশন হয়। এরপর শিশুদের অংশগ্রহণে হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার পরিচালনায় একাডেমির সংগীত শিক্ষার্থীদের অংশগ্রহণে অমর একুশের কালজয়ী গান ও বাংলা এবং মণিপুরি ভাষায় সালাম সালম গানটি পরিবেশন করা হয়। নাট্য প্রশিক্ষক সুভাশীস সিনহার কোরিওগ্রাফিতে একুশের গীতি নাট্য পরিবেশন করা হয়।
সব শেষে কবিতা আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, প্রভাষক হামিদা খাতুন, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খান, নৃত্য প্রশিক্ষক অনিল সিংহ প্রমুখ।
একইদিনে আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মৈতৈ মণিপুরিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে ৫৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি ধীরেন্দ্র সিংহ, কুঞ্জ রানী সিনহা প্রমুখ।
অনুষ্ঠানে মণিপুরী নেতৃবৃন্দরা দেশের সকল ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের দাবি জানান। সিলেট অঞ্চলের নৃত্বাত্তিক জনগোষ্ঠীর ঐতিহ্যকে রক্ষার জন্য এ অঞ্চলে একটি নৃত্বাত্তিক জনগোষ্ঠী যাদুঘর স্থাপনের দাবি জানান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























