মৌলভীবাজার প্রতিনিধি
বুধবার মৌলভীবাজারে টিকা নিলেন ২১৬৩ জন
করোনার টিকাদান কর্মসূচি। ফাইল ছবি
করোনার টিকাদান কর্মসূচির বুধবার মৌলভীবাজারে ২ হাজার ১৬৩ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ২৫৫ জন পুরুষ এবং ৯০৮ জন নারী রয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে এদিন মৌলভীবাজার সদরে ৬১০ জন, রাজনগরে ২২০ জন, কুলাউড়ায় ৩৬০ জন, বড়লেখায় ১৪৯ জন, কমলগঞ্জে ১৩২ জন, শ্রীমঙ্গলে ৫৬২ জন এবং জুড়ীতে ১৩০ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলায় এখন পর্যন্ত কেউই বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেন নি।
টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে মৌলভীবাজার জেলার ৪৫ হাজার ৫৮৫ জনকে টিকা দেয়া হয়েছে। সাত উপজেলায় এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬০ হাজার ৩৬৬ জন।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৮ টি এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে তিনটি বুথে দেয়া হয় করোনার টিকা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























