ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ব্যাংকার মওদুদ হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের  মানববন্ধন

মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন

সিলেটে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মারা যাওয়া ব্যাংকার মওদুদ আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শহরের চৌমোহনা চত্ত্বরে মানববন্ধন করেছেন মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত আসামিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, ‘মওদুদ আহমেদের মৃত্যুতে আমরা অনেক কষ্ট পেয়েছি। সিএনজি চালকরা মানুষকে সম্মান দিতে জানে না। এমন কি হয়েছিল যে মওদুদ আহমেদকে প্রাণ দিতে হলো। আমরা এমন ঘটনা আর চাইনা।’ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত না করলে বড় আন্দোলনে নামবেন বলে জানান তারা।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এসপিও এন্ড ম্যানেজার মোঃ আশরাফ-উল-আলম এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সোনালী ব্যাংক লিঃ, মৌলভীবাজার প্রধান শাখার এজিএম ও শাখা প্রধান খালেদ মুহাম্মদ ফরহাদ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এসএভিপি ও ব্যবস্থাপক সাইফুল আলম, দি সিটি ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এসএভিপি ও ব্যবস্থাপক আহতামামউদ্দিন মঞ্জুর, সংগঠনটির সভাপতি ও জনতা ব্যাংক লিঃ মৌলভীবাজার কর্পোরেট শাখার এজিএম ও ব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ, সহ-সভাপতি ও ইসলামী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ভিপি ও শাখা প্রধান মো. জিয়াবুল আলম, সহ-সভাপতি ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক চৌধুরী আহমেদ ফারুক, সহ-সভাপতি ও প্রিমিয়ার ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী, সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার নির্বাহী ব্যবস্থাপক জুনেদ আহমদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইস্টার্ণ ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এসপিও সাজ্জাদুর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এমটিবি মৌলভীবাজার শাখার সিনিয়র অফিসার আব্দুল গফফার বাবলু প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার শাখা প্রধান লুৎফুল মজিদ, রুপালী ব্যাংক লিঃ, শেরপুর শাখার ব্যবস্থাপক রাহাত চৌধুরী, ইস্টার্ণ ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বাহার উদ্দিন, এক্সিম ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আহমেদুর রহমান, ইউনিয়ন ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার অপারেশন ম্যানেজার সামিউর রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বিকালে জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় নগরীর বন্দরবাজারে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ (৩৫)। একপর্যায়ে চালক নোমান হাছনুরের (২৮) সাথে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় মওদুদের। তখন হাছনুরসহ সিএনজি অটোরিকশা চালকরা মওদুদ আহমেদকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালায় পরিবহন শ্রমিকরা।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন: সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ হত্যা: প্রধান আসামির আত্মসমর্পণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়