ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১

সিলেট বিভাগের বাদ পড়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন

সিলেট বিভাগের বাদ পড়া চার শতাধিক মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।   

মৌলভীবাজার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নানা কারণে বাদ পড়া সিলেট বিভাগের চার শতাধিক মুক্তিযোদ্ধা আপিল করেছেন। যাচাই-বাছাইকালে মুক্তিযোদ্ধারা এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানরা অংশগ্রহণ করেছেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জামুকা মহাসচিব মো. জহুরুল ইসলাম রোহেল, মৌলভীবাজারের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী ও শফিকুর রহমান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়