ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে

৬২ হাজার নিবন্ধনকারীর মধ্যে টিকা নিলেন প্রায় ৪৮ হাজার

করোনার টিকা। ফাইল ছবি

করোনার টিকা। ফাইল ছবি

চলমান টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বৃহস্পতিবার টিকা নিয়েছেন ২ হাজার ১০৯ জন। এতে মোট টিকা গ্রহীতার সংখ্যা প্রায় ৪৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এই জেলায় মোট নিবন্ধনকারী ৬২ হাজার ১৭ জনের মধ্যে ৪৭ হাজার ৬৯৪ জনকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। নিবন্ধনের তুলনায় টিকাদান ৭৬.৯ শতাংশ।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মৌলভীবাজার সদরে ১৩ হাজার ৭৩০ জন, রাজনগরে৪ হাজার ৩৮২ জন, কুলাউড়ায় ৭ হাজার ৭৯০ জন, বড়লেখায় ৪ হাজার ৬৬৪ জন, কমলগঞ্জে ৪ হাজার ৯২৩ জন, শ্রীমঙ্গলে ৯ হাজার ২৭৬ জন এবং জুড়ীতে ২ হাজার ৯২৯ জন টিকা নিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদরে ৬১০ জন, রাজনগরে ২২০ জন, কুলাউড়ায় ৩৯০ জন, বড়লেখায় ১২৭জন, কমলগঞ্জে ১৭৬  জন, শ্রীমঙ্গলে ৫১৯  জন এবং জুড়ীতে ৫৭ জন।

এখন পর্যন্ত মৌলভীবাজারের কেউই বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেন নি।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি থেকে মৌলভীভাজারসহ সারাদেশে শুরু হয়েছে করোনা টিকার প্রথম ডোজের প্রয়োগ। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে প্রথম ডোজের আট সপ্তাহ অর্থাৎ ২ মাস পর নিতে হবে দ্বিতীয় ডোজ। তাই আগামী ৭ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হবে।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (https://surokkha.gov.bd/) গিয়ে নিবন্ধন করতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়