ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

রাজনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খান আর নেই

মৌলভীবাজারের রাজনগরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আছকির খান আর নেই।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি রাজনগরের কর্ণিগ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। 

প্রতিবেশিদের সূত্রে জানা গেছে, আছকির খান নিজ বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার রাতে অসুস্থতাবোধ করলে তাঁকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

বীরমুক্তিযোদ্ধা আছকির খান রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একাত্তরের রণাঙ্গণে সক্রিয় অংশগ্রহণ করেন।  

তিনি ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বীরমুক্তিযোদ্ধা আছকির খানের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়