মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি কামরেল, সম্পাদক খালিক
সভাপতি কামরেল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক
মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে কামরেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল খালিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৩৮৫ জন ভোটারের মাঝে ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি ভূপতি রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরেল আহমেদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ১৩৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ২১০ ভোট পেয়ে মো. আব্দুল খালিক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুল আলম রুহেল পেয়েছেন ১২৭ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাডলী ডেরিল প্রেন্টিস। তিনি পেয়েছেন ১৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মতিন চৌধুরী পেয়েছেন ১৬২ ভোট।
সহ-সম্পাদক পদে (সাধারণ) মো. মাহবুবুল আলম পেয়েছেন ১৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তপন চন্দ্র পাল তপু পেয়েছেন ১৫৮ ভোট।
সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সুমন দাস ও সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে বিজয়ী হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজী।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৫টি পদে আশফাক আহমেদ অনিক ২৬৭ ভোট, সজল চন্দ্র দেব ২৫৭ ভোট, ইমরান মিয়া লস্কর ২৪৬ ভোট, সাকির আহমেদ ২৩৬ ভোট, সুবিনা আক্তার ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচনে ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৫ জন আইনজীবী। এই নব-নির্বাচিত কমিটি ২০২১-২০২২ বছর দায়িত্ব পালন করবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























