মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আছকির খানের নামাজে-জানাযা বেলা ৩টায়
মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আছকির খানের নামাজে-জানাযা আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। রাজনগরের কর্ণিগ্রামে মরহুমের নিজবাড়িতে নামাজে-জানাযায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
প্রবীন রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা আছকির খান শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পারিবারিক সুত্রে জানা গেছে- হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। এ সময় তাঁকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্যগুণরাহী রেখে গেছেন।
আছকির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীরা তার গ্রামের বাড়িতে কর্ণিগ্রামে ভিড় জমান।
আছকির খান ছাত্রজীবন থেকে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মহাসন মুক্তিযুদ্ধে অংশ নেন। দুইযুগেরও বেশি সময় ধরে তিনি রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আছকির খান বিগত ২০১৪ সালের উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।
আছকির খানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























