ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজার ফুটবল একাডেমির জার্সি বিতরণ

জার্সি বিতরণ অনুষ্ঠান

জার্সি বিতরণ অনুষ্ঠান

মৌলভীবাজার ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার স্টেডিয়াম হল রুমে খেলোয়াড়ের মধ্যে জার্সি বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ফুটবল একাডেমির সহ-সভাপতি রায়হান আহমদ, মৌলভীবাজার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক তনজু খান, পরিচালক মাহবুব ইজদানি ইমরান,  পরিচালক কোষাধ্যক্ষ মুজিবুর রহমান জছনু, প্রধান কোচ জামান আহমদ, ওয়াহিদুজ্জামান দুলাল, ফয়জুর রহমান সুহেল।

এসময় একাটুনা, চাঁদনীঘাট, জগৎসী, সদর, আমতৈল, আখাইকুড়া, কাগাবলা ইউনিয়নের ৭০ জন খেলোয়াড়কে জার্সি দেয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়