বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৭:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ডিজিটাল নিরাপত্তা আইনে বড়লেখায় যুবক গ্রেফতার
জামিল আহমেদ
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মৌলভীবাজারের বড়লেখায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন নাগরিকের সাথে প্রতারণার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ জামিল আহমদ (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে।
জামিল আহমদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য সোনা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মার্কিন নাগরিক মাইকেল ডেভিস দুবাইতে বসবাস করেন। তার অধীনে সেখানে কাজ করতেন জামিল আহমদ। একপর্যায়ে ডেভিসের সাথে জামিলের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিসের নামে খারাপ মন্তব্য প্রচার করতে থাকেন।
এসময় ডেভিস জামিলকে ৪০ হাজার মার্কিন ডলার প্রদান করেন। জামিল আহমদ লিখিতভাবে অঙ্গীকার করেন যে, তিনি ভবিষ্যতে মাইকেল ডেভিসকে বিরক্ত ও ব্ল্যাকমেইল করবেন না।
কিন্ত গত বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে আসার পর আগের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার করতে থাকেন।
এমন অবস্থায় মার্কিন নাগরিক বাংলাদেশি একজন আইনজীবীকে প্রতিনিধি নিয়োগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে বড়লেখায় থানায় জামিল আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার জেরে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























