ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

‘কারাগারে লেখক মুশতাক হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ

প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদী মিছিল

প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদী মিছিল

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ‘রাষ্ট্র কর্তৃক হত্যা’ হিসেবে দেখছে মৌলভীবাজারের প্রগতিশীল ছাত্র জোট। এঘটনায়  প্রতিবাদি মিছিল ও মানববন্ধন করেছে সংগঠনটি।

‘রাষ্ট্র কর্তৃক লেখক মুশতাক হত্যা’ উল্লেখ করে এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় স্থানীয় চৌমোহনায় চত্বরে মৌলভীবাজার প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদি মিছিল ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াত এর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা শাখার সহ-সভাপতি তপন দেব নাথ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, ছাত্র ইউনিয়ন শহর শাখার সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম, পলিটেলনিক্যাল শাখার আহবায়ক সজিব চন্দ্র প্রমুখ ছাত্রনেতারা।

সমাবেশে বক্তারা ডিজিটাল আইন বাতিলসহ হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃত পাঠকল নেতা ও ছাত্রনেতাদের মুক্তির দাবি জানান।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়