ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ অনুষ্ঠিত

ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদরা

ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদরা

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’। এতে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় মৌলভীবাজার শহরের স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়ে চৌমোহনা-কুসুমবাগ-জুগিডহর-বেরিরপার এলাকা হয়ে আবার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পাঁচ কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে তিনশতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন। দৌড় শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহি অফিসার শরীফুল ইসলাম।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়