মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩০, ১ মার্চ ২০২১
মৌলভীবাজারে টিকা গ্রহীতার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
মৌলভীবাজারে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম
মৌলভীবাজারে করোনার টিকা গ্রহীতার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সম্পূর্ণ জেলায় ১ হাজার ৩৯৬ জনের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে এই সংখ্যা অতিক্রম করেছে।
মৌলভীবাজারে টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ১৪১ জন। যাদের মধ্যে টিকা নিয়েছেন ৫০ হাজার ৫৫৪ জন। নিবন্ধনের তুলনায় টিকাদান ৭৮.৮ শতাংশ।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রোববার (২৮ ফেব্রুয়ারি) সদরে ২৬০ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১৭০ জন, বড়লেখায় ৬২ জন, কমলগঞ্জে ২৫৬ জন, শ্রীমঙ্গলে ৫৩৮ জন এবং জুড়ীতে ৫০ জন টিকা নিয়েছেন।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে, মৌলভীবাজার সদরে ১৪ হাজার ২৯০ জন, রাজনগরে ৪ হাজার ৫২২ জন, কুলাউড়ায় ৮ হাজার ২৪০ জন, বড়লেখায় ৪ হাজার ৭৯৩ জন, কমলগঞ্জে ৫ হাজার ৩০৬ জন, শ্রীমঙ্গলে ১০ হাজার ৩৫৬ জন এবং জুড়ীতে ৩ হাজার ৪৭ জন টিকা নিয়েছেন।
মোট নিবন্ধনকারীদের মধ্যে মৌলভীবাজার সদরে ১৭ হাজার ৯২০ জন, রাজনগরে ৫ হাজার ৯২০ জন, কুলাউড়ায় ১০ হাজার ২৬৮ জন, বড়লেখায় ৫ হাজার ৮৫৮ জন, কমলগঞ্জে ৭ হাজার ৩৭০ জন, শ্রীমঙ্গলে ১৩ হাজার ৭৭ জন এবং জুড়ীতে ৩ হাজার ৭২৮ জন রয়েছেন।
মৌলভীবাজারসহ দেশের সকল জেলায় চলছে করোনার টিকাদান কর্মসূচি। সারাদেশে রোববার পর্যন্ত এই কর্মসূচির আওতায় এসেছেন ৩১ লাখেরও বেশি মানুষ। যাদের মধ্যে ৭৩৩ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন। তবে মৌলভীবাজারে এখন পর্যন্ত কেউই এরকম রিপোর্ট করেন নি।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের দেয়া নির্দেশ অনুযায়ী আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় ডোজের প্রয়োগ। অর্থাৎ প্রথম ডোজ নেয়ার আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।
টিকা নিতে হলে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (https://surokkha.gov.bd/) নিবন্ধন করতে হয়। নিবন্ধন অনুযায়ী চলে দেশের সকল স্থানের টিকাদান কর্মসূচি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























