ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১ মার্চ ২০২১

মৌলভীবাজারের

পিংকি স্টোরের ক্ষতিগ্রস্ত পরিবারকে বিজনেস ফোরামের আর্থিক সহায়তা

আর্থিক সহায়তার চেক বিতরণ

আর্থিক সহায়তার চেক বিতরণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের পিংকি স্টোরের ক্ষতিগ্রস্ত পরিবারকে ১১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিজনেস ফোরাম।

সোমবার (১ মার্চ) দুপুরে শহরের পশ্চিমবাজারে বিজনেস ফোরামের অফিসে পিংকি স্টোরের মালিক মনা রায়ের হাতে আর্থিক সহায়তার এ চেক তুলে দেন পৌর মেয়র ফজলুর রহমানসহ বিজনেস ফোরামের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন এমবি ডিপার্টমেন্টের মালিক বিশিষ্ট ব্যবসায়ী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, বিজনেস ফোরামের আহ্বায়ক নুরুল ইসলাম কামরান, যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, সৈয়দ মাহমুদ আলী, মাহমুদুর রহমান, টিপু চৌধুরী ও সাদিকুর রহমান, সদস্য সুমেশ দাস যিশু, জাহেদ আহমদ চৌধুরী, দেলোয়ার আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে মৌলভীবাজার শহরের পিংকি স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন নিহত হন। ক্ষতিগ্রস্ত এ পরিবারের সহায়তায় এগিয়ে আসেন নানা শ্রেণি পেশার মানুষ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত এ পরিবারের জন্য এগিয়ে আসে মৌলভীবাজার বিজনেস ফোরাম। নিজেদের মধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনটি। করোনা পরিস্থিতির কারণে এ অর্থ দেওয়া সম্ভব হয়নি বলে জানান- বিজনেস ফোরামের আহ্বায়ক নূরুল ইসলাম কামরান।

আইনিউজ/এইচকে/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়