মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৫৫, ২ মার্চ ২০২১
কমলগঞ্জে অস্ত্রসহ জঙ্গি সদস্য আটক
ছবি: আইনিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্র ও জিহাদী বইসহ কামরুজ্জামান নামে এক জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার কমলগঞ্জ থানার লাউয়াছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুজ্জামান ঝিনাইদহের শৈলকুপা এলাকার উম্মত আলী মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আফসান আল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশিয় রিভলবার ও ২৬টি জিহাদী বই উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।
আইনিউজ/আরআর
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























