ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২২, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৪:২৮, ৩ মার্চ ২০২১

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ম্যারাথন: দৌড়ালেন নানা বয়সী মানুষ

বঙ্গবন্ধু ম্যারাথনে অংশগ্রহণকারী

বঙ্গবন্ধু ম্যারাথনে অংশগ্রহণকারী

ভোরের আলো ফুটতে না ফুটতেই চা-বাগান আর গ্রামীণ রাস্তা ধরে দৌড়াচ্ছেন শতশত মানুষ। কিশোর থেকে শুরু করে ৭৫ বছর বয়সের বৃদ্ধ; কেউ দৌড়লেন ৫ কিলোমিটার, আর কেউ ১০ কিলোমিটার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১’। যাতে অংশগ্রহণ করেছেন পাঁচ শতাধিক দৌড়বিদ। 

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ মার্চ) ভোরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু কর্নারে ফিতা কেটে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সিলেট ক্যান্টনমেন্টের মেজর মো. মাজহার হোসেন রব্বানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ।

৫ ও ১০ কিলোমিটার ম্যারাথনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ  অংশ নেন। যা শুরু হয় সকাল ৮টায় এবং শেষ হয় সকাল সাড়ে ১০টায়। ম্যারাথন শেষে ১৫ জনকে মেডেল পরিয়ে দেন অতিথিরা।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনের স্মৃতি ধরে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৭ মার্চ অংশগ্রহণকারী সকল দৌড়বিদদের মেডেল ও সনদ দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

ম্যারাথনটি শ্রীমঙ্গল উপজেলা বঙ্গবন্ধু কর্নার থেকে শুরু হয়ে উপজেলা সড়ক হয়ে গুহরোড, কলেজ রোড, ভাড়াউড়া-বুড়বুড়িয়া চা বাগান, বিটিআরআই রাস্তার প্রবেশ মুখ দিয়ে ভানুগাছ রোড ও শ্যামলী আবাসিক এলাকা হয়ে আবার উপজেলায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গত ১০ জানুয়ারি থেকে এ ম্যারাথন শুরু হয়। যা শেষ হবে আগামী ৭ মার্চ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়