শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৪:৫৬, ৪ মার্চ ২০২১
মুক্ত জীবন পেলো লোকালয়ে ধরা পরা বন্যপ্রাণী
বন্যপ্রাণীদের অবমুক্ত কার্যক্রম
গহিন বনই হচ্ছে প্রাণীদের আবাসস্থল। কিন্তু খাবারের সন্ধানে লোকালয়ে এসেই তারা পড়ে যায় বিপত্তিতে। মানুষের হাতে পড়ে আহত হয়। আহত এমন ৫টি বন্যপ্রাণীকে সুস্থ করে অবমুক্ত করল শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। ফলে তারা পেয়েছে মুক্ত জীবন।
অজগর সাপ
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বুধবার (৩ মার্চ) বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় একটি অজগর সাপ, একটি গন্ধগোকুল, একটি লজ্জাবতী বানর, একটি শঙ্খিনী সাপ ও একটি মেছোবাঘ অবমুক্ত করা হয়। এসময় লাগানো হয় দুটি বটগাছ।
লজ্জাবতী বানর
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাণীগুলো অবমুক্ত করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবুবকর সিদ্দিকী, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন, সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিদুল ইসলাম।
মেছোবাঘ
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, বনে বন্য প্রাণীদের আবাসস্থল দিন দিন মানুষের পদচারণে নষ্ট হয়ে যাচ্ছে। খাবার সংকটসহ নানা কারণে বন্য প্রাণীরা এখন বন ছেড়ে লোকালয়ে চলে আসে। এতে করে মানুষের হাতে পড়ে তারা আহত ও নিহত হয়।
গন্ধগোকুল
তিনি আরও বলেন, অবমুক্ত করা প্রাণীগুলো গত দেড় মাসে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে আহত হয়েছিল। আমরা এই প্রাণীগুলোকে উদ্ধার করে সুস্থ করে আবার বনে ছাড়ার ব্যবস্থা করেছি।
শঙ্খিনী সাপ
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আইনিউজ/এস.এস/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



মেছোবাঘ
























