ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৪ মার্চ ২০২১
আপডেট: ২১:৩৪, ৪ মার্চ ২০২১

শ্রীমঙ্গলে টিলা কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার তাওসী রিসোর্টের পিছনের টিলা কাটার দায়ে ভূমির মালিক সুভাষ ভরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪মার্চ) বিকালে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর 'খ' লঙ্ঘনের দায়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক বদরুল হুদা ও শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসান প্রমুখ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.নেছার উদ্দিন বলেন, টিলা কাটা ও পরিবেশ আইন লঙ্ঘন করে যারা এ ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।

জানা গেছে, রিসোর্ট তৈরির জন্য ওই এলাকার টিলা কাটা হচ্ছিল। টিলাটির নিচের অংশ এমনভাবে কাটা হয়েছে যে বৃষ্টি হলে উপর থেকে টিলাটি ধসে পড়বে। এছাড়া টিলার কাটা অংশে ঘাস লাগানো হয়েছে যাতে কেউ বুঝতে না পারে  টিলা কাটা হয়েছে।  স্থানীয়দের অভিযোগের জেরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।

আইনিউজ/এসএম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়