ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৫:১০, ৫ মার্চ ২০২১

পর্যটনকে উৎসাহিত করতে মৌলভীবাজারে সাইক্লিং

সাইক্লিং প্রতিযোগিতা

সাইক্লিং প্রতিযোগিতা

প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজারের পর্যটনকে উৎসাহিত করতে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ২৬টি জেলার ১১৫ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন। 

রেইস বাংলাদেশ এবং মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির আয়োজনে শুক্রবার (৫ মার্চ) সকালে শহরের ষ্টেডিয়াম গেইট প্রাঙ্গণে  সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেইস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাজনান মো. নিভির, জেলা সাইক্লিং উপকমিটির আহবায়ক মোহাম্মদ রাসেল ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সমন্বয়ক ইমন আহমদ। 

এরপর হুইসেল শোনার সাথে সাথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সাইক্লিস্টরা। অংশগ্রহণকারীদের মধ্যে ১০৬ জন পুরুষ আর মহিলা ছিলেন ৯জন।  প্রায় ৩৫ কি.মি উঁচু-নিচু পাহাড়, চা বাগান আর সমতল পথ সাইকেল চালিয়ে পাড়ি দেন সাইক্লিস্টরা। সাইক্লিং এর পাশাপাশি প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা।   

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন ঢাকার মো.আলাউদ্দিন। তিনি ৩৫ কি.মি. পথ ১ ঘণ্টা ৩৫ মিনিটে অতিক্রম করেছেন। আর মহিলা বিভাগে বিজয়ী হয়েছেন খুলনার সাদিয়া সিদ্দিকী। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৫ মিনিট । 

প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উভয় বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মেডেল এর সাথে নগদ অর্থ দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীদের মেডেল দেয়া হয়।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির সমন্বয়ক ইমন আহমদ বলেন, পর্যটন ও সাইক্লিংকে একসাথে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলার পর মৌলভীবাজারে এটি ২য় আয়োজন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাইক্লিং প্রতিযোগীতা করা হবে।   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়