মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ৬ মার্চ ২০২১
বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর, সম্পাদক ফরহাদ
ছবি: আইনিউজ
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী জিল্লুর রহমানকে সভাপতি ও ফরহাদ আহমদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আইনজীবী জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আলী, সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
এছাড়া প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























