মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ৬ মার্চ ২০২১
মৌলভীবাজারে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ মার্চ) সকালে সমবার অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
একই দিনে অনুষ্ঠিত হয়েছে 'বঙ্গবন্ধুর ভাবনা: সমবায়ের মাধ্যমে অনাবাদি কৃষি জমি চাষ' শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. আমিনুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট অধ্যক্ষ-উপনিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।
বক্তব্য রাখছেন সমবার অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম
এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমবায় একাডেমি (কোটবাড়ী, কুমিল্লা) অধ্যক্ষ হরিদাস ঠাকুর, বিভাগীয় সমবায় অধিদপ্তর ময়মনসিংহ উপনিবন্ধক তোফায়েল আহমদ, মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের চিফ সাইনটিফিক কর্মকর্তা ড. আলমগীর হোসাইন।
কর্মশালায় সিলেট বিভাগের সমবায় কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। যাদের প্রশিক্ষণ দেন মো. শামসুল ইসলাম ও সুধীন্দ্র চন্দ্র দেব।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























