ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৮, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৬:২৬, ৬ মার্চ ২০২১

শ্রীমঙ্গলের সৌন্দর্য বাড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ইয়েস গ্রুপের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

ইয়েস গ্রুপের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে আবর্জনামুক্ত করার কাজে অংশ নিল ইয়েস গ্রুপের সদস্যরা। 

"পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হোন" এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় বধ্যভূমি-৭১ এর সামনে থেকে কমলগঞ্জের লাউয়াছড়া সড়কের দুপাশের ৬ কিলোমিটার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা।  

সচেতন নাগরিক কমিটির (সনাক) এর সহযোগিতায় ও ইয়েস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন,সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য্য, ইয়েস গ্রুপের আহবায়ক-জিডিশন প্রধান সুছিয়াং, সনাক সদস্য জলি পাল, কবিতা রানী দাশ, শাহ আরিফ আলী নাসিম, টিআইবি এরিয়া ব্যবস্থাপক পারভেজ কৈরী। 

শ্রীমঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সনাক ও ইয়েস গ্রুপের মহৎ একটি উদ্যোগ বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। 

তিনি বলেন,শ্রীমঙ্গলে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসে। পর্যটকরা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে আবর্জনা ফেলে যায় এতে করে পর্যটন এলাকা শ্রীমঙ্গলের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমি থেকে লাউয়াছড়া পর্যন্ত সড়কের পাশে স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হবে। এবং এগুলোর দেখাশোনার দায়িত্বে থাকবে ইয়েস গ্রুপের সদস্যরা। 

আইনিউজ/এসএম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়