ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ৬ মার্চ ২০২১
আপডেট: ২১:২২, ৬ মার্চ ২০২১

ঐতিহাসিক ৭ মার্চ ঘিরে মৌলভীবাজারে যত কর্মসূচি

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উদযাপনে দিনভর নানা কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জাতীয় পতাকা উত্তোলন
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে দিবসটির কার্যক্রম। এরপর সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সাইকেল শোভাযাত্রা
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার সাইক্লিং কমিটি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হবে জয়বাংলা সাইকেল শোভাযাত্রা। ৫০ কিলোমিটারের এ শোভাযাত্রা শহীদ মিনার প্রাঙ্গণ হতে শাহ মোস্তফা সড়ক-শ্রীমঙ্গল সড়ক-ওয়াপদা সড়ক ও কোর্ট সড়ক হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হবে। এক্ষেত্রে অন্যান্য উপজেলাসমূহ তাদের নিজ নিজ রোডম্যাপ নির্ধারণ করবে।

চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা
সকাল ১১টায় জেলা প্রশাসন, শিশু একাডেমী, জেলা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হবে। 

এছাড়া দিবসটির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

আইনিউজ/আরআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়