ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৭:১৯, ৬ মার্চ ২০২১

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি খেলার উদ্বোধন

কাবাডি প্রতিযোগিতা

কাবাডি প্রতিযোগিতা

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২১ এর সুরমা জোন পর্যায়ের (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা।

শনিবার (৬ মার্চ) বিকেলে খেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  কাবাডি প্রতিযোগিতার সদস্য সচিব আজমল হোসেন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

 কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান।

উদ্বোধনী খেলায় আজ লড়াই করছে মৌলভীবাজার জেলা বনাম ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ জেলা বনাম চাঁদপুর জেলা।

কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ৯ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় কাবাডি ফেডারেশন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সভাপতিত্ব করবেন জনাব মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার।

খেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া (পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা)। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়