নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: ১৮:৪২, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৯:০০, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৯:০০, ৬ মার্চ ২০২১
চুবড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেন থাই এল্যুমিনিয়ামের জয়
বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন সাংসদ নেছার আহমেদ
চুবড়া যুব সমাজ আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ (সিজন-১) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বেশ জাকজমকভাবে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে জেন থাই এল্যুমিনিয়াম এর পক্ষে মাঠে নামেন নাঈম-মিজান ও শাটল হিটার্স এর পক্ষে নামেন সুহেল-রাঈদ। খেলা শেষে নাঈম-মিজান জুটি ২-০ সেটে জয়লাভ করেন।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সম্পাদক জুনেদ আলম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ। তিনি বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, চুবড়া যুব সংঘ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী, শাহজাহান মিয়া, রহমত উল্যা, এমদাদুল হক দাদুল, ইউসুফ মিয়া, নেছার আহমেদ, দেওয়ান মাছুম, আজিজুর রহমান জুনেদ, তানভির আহমেদ দুলাল, বিসিব কোচ রাসেল আহমেদ, আতিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আতিক চৌধুরী প্রমুখ।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























