ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ৭ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫২, ৭ মার্চ ২০২১

৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজারে ‘জয় বাংলা সাইকেল শোভাযাত্রা’

জয় বাংলা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন

জয় বাংলা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো জয় বাংলা সাইকেল শোভাযাত্রা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করছে মৌলভীবাজারবাসী।

জাতীয় পতাকা উত্তোলন

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

রোববার সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জনপ্রতিনিধি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি।

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

রাষ্ট্রের নির্বাহী বিভাগের পক্ষে প্রথমেই জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পুলিশ বিভাগ, পৌর মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ ও মুক্তিযোদ্ধারা।

পুষ্পস্তবক অর্পণ করে মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা শিশু একাডেমি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা তথ্য অফিস।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন মাসুদ।

জয় বাংলা সাইকেল শোভাযাত্রার উদ্বোধন

জয় বাংলা সাইকেল শোভাযাত্রা

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার সাইক্লিং কমিটি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় জয় বাংলা সাইকেল শোভাযাত্রা। এসময় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।   

শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শাহ মোস্তফা সড়ক-শ্রীমঙ্গল সড়ক-ওয়াপদা সড়ক ও কোর্ট রোড হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সাইকেল শোভাযাত্রায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

সাইকেল চড়ে শোভাযাত্রায় নেতৃত্বে দেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান। তবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শোভাযাত্রায় সাইকেল চড়েন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। শোভাযাত্রাটি সমন্বয় করেন জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সদস্য হাসান আহমদ জাবেদ।

৫০ কিলোমিটারেরে এ সাইকেল শোভাযাত্রায় অন্যান্য উপজেলাসমূহ তাদের নিজ নিজ রোডম্যাপে সাইকেল শোভাযাত্রা করে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় এ শোভাযাত্রা।

একশতটি স্থান থেকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে একযোগে একশতটি স্থান থেকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করে জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, সংগঠন ও ব্যক্তি।

জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার সাইক্লিং কমিটি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে  সাইকেল শোভাযাত্রা

চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা

সকাল ১১টায় জেলা প্রশাসন, শিশু একাডেমি, জেলা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হবে।

৭ মার্চের সার্বিক আয়োজনে মাঠে ছিল স্বেচ্ছাসেবকরা

মাঠে স্বেচ্ছাসেবকেরা

সাইকেল শোভাযাত্রাসহ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৭ মার্চের পুরো আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বাংলাদেশ স্কাউট, মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রেডক্রিসেন্ট যুব ইউনিট। সার্বক্ষণিক উপস্থিত ছিলো ফায়ার সার্ভিস মৌলভীবাজার ইউনিট।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়