ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১০, ৭ মার্চ ২০২১

শ্রীমঙ্গলে আগুনে ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে পুড়ে ৮ টি পরিবারের বসতবাড়ি ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার পূর্ব শ্রীমঙ্গল এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আব্দুল আহাদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুছ ছালাম রাজা জানান, ভয়াবহ এ আগুনে ধানসহ ৮ টি ঘরের ভিতরে থাকা সব কিছু পুড়ে গেছে।

এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ৭ জনই সবজি বিক্রেতা ও ১জন কৃষক।

ক্ষতিগ্রস্ত হারুন মিয়া, মাসুক মিয়া, মাহমুদ মিয়া, আসুক মিয়া, ইদন মিয়া, মুহিবুল হাসান, আজিজুল মিয়া ও খছির মিয়া বলেন, আমাদের পরিবারগুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতরে থাকা ধান, চাল, ফার্নিচার, টিভি, ফ্রিজ একেবারে পুড়ে গিয়েছে। নতুন করে ঘর তৈরি করার মত আমাদের কোন অবস্থা নেই।

এলাকার পঞ্জায়েত সরদার মো ছুরুক মিয়া জানান, আগুনে ৮টি ঘর একেবারে পুড়ে ছাই হয়েছে। যাদের ঘর পুড়েছে বর্তমানে নতুন করে ঘর বানানো তাদের পক্ষে সম্ভব নয়।

আইনিউজ/তোফায়েল পাপ্পু
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়