মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:২৪, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:২৪, ৮ মার্চ ২০২১
নারী দিবসে মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ট্রাভেলেটস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা)।
সোমবার (৮ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৫ জন পথশিশুকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী এ সংগঠন।
এসময় শিশুদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, গুড টাচ-ব্যাড টাচ, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা দেওয়া হয় এর পাশাপাশি আত্মরক্ষার বিভিন্ন ধরনের কলা-কৌশল শিখানো হয়।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির ১০ জন ভলেন্টিয়ার। অনুষ্ঠান শেষে অধিকার বঞ্চিত এই শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

নারী দিবস ২০২১ উপলক্ষে ‘নারীর চোখে বাংলাদেশ’ এর বর্ধিত কার্যক্রম। যা Travelettes Of Bangladesh-(ভ্রমণকন্যা) পরিচালিত একটি সামাজিক কার্যক্রম।
‘নারীর চোখে বাংলাদেশ’ প্রোজেক্টের আওতায় দেশের ৬৪ টি জেলায় সচেতনতামূলক কার্যক্রম ও কর্মশালা পরিচালনা করা হচ্ছে। যার মধ্যে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকের আয়োজনের সহযোগী সংগঠন হিসেবে ছিল 'Roar for Street Child'।

আয়োজকরা জানান সারা বাংলাদেশে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আটটি বিভাগে আলাদা জোন করে জোন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিলেট জোনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস শুভা জানান- আমাদের কার্যক্রম শিশু কিশোরীদের সচেতন করা, তারই পরিপ্রেক্ষিতে এবারের আয়োজন স্কুল ও বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের এর আওতায় নিয়ে আসা, তাই নারী দিবস উপলক্ষে এবার পথশিশুদের সাথে আমাদের এই আয়োজন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























