ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ৯ মার্চ ২০২১

জুড়ীতে মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি

মৌলভীবাজারের জুড়ীতে আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে বয়ান করে গেলেন ইসলামী বক্তা মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব তাহেরি।

উপজেলার পশ্চিম বিশ্বনাথপুর জামে মসজিদ ও রাহে মদিনা সোসাইটি জুড়ী’র যৌথ উদ্যোগে সোমবার (৯ মার্চ) দুইদিনব্যাপি ১২তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল ক্বোরআন মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন। বেলা ২টা ৫৩ মিনিটি থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় দুইঘন্টাব্যাপী বয়ানে তিনি পবিত্র শবে মে’রাজ নিয়ে বয়ান করেন।

সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তাঁর তাফসির নিয়ে উত্তেজনা ও আলোচনা-সমালোচনা ছিলো। তবে শান্তিপূর্ণভাবে সেটা শেষ হয়েছে বলে আইনিউজকে জানিয়েছেন জুড়ী উপজেলার স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরে আলম লাল। এছাড়া জুড়ী উপজেলার থানা পুলিশও জানিয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তাহেরির তাফসির মাহফিল।

সাংবাদিক মঞ্জুরে আলম লাল জানান, লক্ষাধিক মুরিদ ও মুসল্লিরা এতে যোগ দেন।

দুইদিনব্যাপী তাফসিরের প্রথমদিনে বয়ান করেন ঢাকার লালশান শাহী জামে মসজিদের খতিব ড. মাওলানা আব্দুল মুবিন সিরাজী।

রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম খেদই ও সাধারণ সম্পাদক আাব্দুল মুহিত গণমাধ্যমকে বলেন- আট বছর থেকে আমরা এলাকার সকলের সহযোগিতা নিয়ে তাফসির মাহফিল করে আসছি। এর আগে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী হুজুর, ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী হুজুরসহ অনেক আলেমরা তাফসির করেছেন এই মাঠে। আমাদের সংগঠনসহ এলাকার প্রায় ১৫০ জন যুবক স্বেচ্ছাসেবক হিসেবে এই মাহফিলে কাজ করেছেন।’

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়