ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ৯ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৮, ৯ মার্চ ২০২১

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই কিশোরী সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।    

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দেব। তিনি জানান, সোমবার বিকেলে বাড়িতে একা ছিল ওই কিশোরী। এই খবর জানতে পেরে তাদের পূর্বপরিচিত পার্শ্ববর্তী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া (২৮) মেয়েটিকে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়। বর্তমানে মেয়েটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, অভিযুক্ত বাবুল মিয়াকে হবিগঞ্জ থেকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আসামী বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান আইনিউজকে বলেন, রোববার (৮ মার্চ) সন্ধ্যার পর ধর্ষেণের শিকার মেয়েটি গুরুতর অবস্থায় হাসপাতালে আসা হয়। তখন তার প্রচণ্ড রক্তকরণ হচ্ছিলো। আমাদের চিকিৎসকেরা রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছিলেন। ঘণ্টা খানেক চেষ্টার পর রক্তক্ষরণ বন্ধ হয়। তবে তখন একটা জটিল অস্ত্রোপাচারের প্রয়োজন ছিলো। লজিস্টিক সুবিধার কারণে সেটা এখানে সম্ভব ছিলো না। পরে রাত ১০টার মধ্যে তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে  সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপাচার হয়।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা না  গেলে আশঙ্কামুক্ত বলা যাবে না। আমরা খুঁজ নিয়েছি। সে এখন পর্যবেক্ষণে রয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় আইনিউজকে বলেন, মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসে। তখন জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। এখন সে গাইনী চিকিৎসকের তত্ত্বাবধানে পোস্ট অপারেটিভ সেকশনে আছে। তবে তার অবস্থা আগের চেয়ে ভালো আছে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়