ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ১০ মার্চ ২০২১
আপডেট: ১৪:৫০, ১০ মার্চ ২০২১

নারীদের চিন্তাভাবনা নিয়ে ক্যানভাস তৈরি

নারীদের চিন্তাভাবনা নিয়ে ক্যানভাস

নারীদের চিন্তাভাবনা নিয়ে ক্যানভাস

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো নারীদের চিন্তাভাবনা নিয়ে ক্যানভাস তৈরি। 

বুধবার (১০ মার্চ) ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজারের আইভি রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্যানভাস তৈরি কার্যক্রম।

ক্যানভাস তৈরিতে অংশগ্রহণ করেন ৫ নারী- মৌমিতা দাস মৌ, সূচনা দেব, মঞ্জু রানী পাল, ফাহমিদা আক্তার পলি ও সম্পা দাস। তারা নারীদের জীবন চিত্র ও তাদের ক্ষমতায়ন এবং নারীদের দৃষ্টিতে আগামী বিশ্বকে কিভাবে দেখতে চায় তা
রং তুলির সাহায্যে ক্যানভাসে প্রকাশ করে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসানের সঞ্চালনায় ও মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমানের সভাপতিত্বে ক্যানভাস তৈরি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নিজেও ক্যানভাস তৈরিতে অংশগ্রহণ করেন।

ক্যানভাসে আঁকছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম,  হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ব্র্র্যাক পার্টনারশীপ স্ট্রেনদেনিং ইউনিট সিলেটের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল। 

ক্যানভাস তৈরি

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. ইয়াহিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,
ব্র্র্যাকের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

অনুষ্ঠানের শেষে ক্যানভাসের তৈরিতে অংশগ্রহণকারী ৫ জন নারীকে ক্রেষ্ট হাতে তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়