মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১০ মার্চ ২০২১
তেরো বছরের কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে অভিযুক্তের জবানবন্দি
ফাইল ছবি
মৌলভীবাজারে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক বাবুল মিয়া। বুধবার (১০ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বুধবার বিকেলে আইনিউজকে জানান, বাবুল মিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এদিকে মৌলভীবাজার সদর উপজেলায় ধর্ষণের শিকার গুরুতর আহত ১৩ বছরের কিশোরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দেব জানান, সোমবার বিকেলে বাড়িতে একা ছিল ওই কিশোরী। এই খবর জানতে পেরে তাদের পূর্বপরিচিত পার্শ্ববর্তী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া (২৮)। পরে সে ওই মেয়ের বাড়িতে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে।
পরিমল দেব জানান, রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়। বর্তমানে মেয়েটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, অভিযুক্ত বাবুল মিয়াকে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ থেকে আটক করে পুলিশ।
এই ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের বাবা।
মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান আইনিউজকে বলেন, রোববার (৮ মার্চ) সন্ধ্যার পর ধর্ষেণের শিকার মেয়েটি গুরুতর অবস্থায় হাসপাতালে আসা হয়। তখন তার প্রচণ্ড রক্তকরণ হচ্ছিলো। আমাদের চিকিৎসকেরা রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছিলেন। ঘণ্টা খানেক চেষ্টার পর রক্তক্ষরণ বন্ধ হয়। তবে তখন একটা জটিল অস্ত্রোপাচারের প্রয়োজন ছিলো। লজিস্টিক সুবিধার কারণে সেটা এখানে সম্ভব ছিলো না। পরে রাত ১০টার মধ্যে তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপাচার হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় আইনিউজকে বলেন, মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসে। তখন জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। এখন সে গাইনী চিকিৎসকের তত্ত্বাবধানে পোস্ট অপারেটিভ সেকশনে আছে। তবে তার অবস্থা আগের চেয়ে ভালো আছে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























